Exam important questions 2024

রচনাধর্মী প্রশ্নোত্তর | জ্ঞানচক্ষু (গল্প) আশাপূর্ণা দেবী – মাধ্যমিক বাংলা সাজেশন | Madhyamik Bengali Suggestion:


1. ' রত্নের মূল্য জহুরির কাছেই।'- 'রত্ন' ও' জহুরি বলতে কী বোঝানো হয়েছে? উদ্ধৃত উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও।


Answer : আশাপূর্ণা দেবীর 'জ্ঞানচক্ষু' গল্পে উদ্ধৃতিটি পাই।' রত্ন' বলতে মূল্যবান পাথর বোঝায়।' জহুরি' বলতে বোঝায় জহর অর্থাৎ রত্ন বিশেষজ্ঞকে। যে কোনো পাথরকে রত্ন বলে চালালে তা জহুরির চোখ এড়ানো মুশকিল। 'জ্ঞানচক্ষু 'গল্পে' রত্ন' বলতে তপনের লেখা গল্পকে আর 'জহুরি 'বলতে তার ছোটোমাসির স্বামী তথা নতুন মেসোমশাইকে বোঝানো হয়েছে।


সীমিত জীবনবৃত্তের পরিধিতে তপনের গল্পের বইয়ের সঙ্গে পরিচিতি থাকলেও লেখকদের সম্পর্কে তার কিছুই অভিজ্ঞতা ছিল না। তপন তাদের গ্রহান্তরের কোনো জীব ভাবত। নতুন মাসির বিয়ের পর লেখক নতুন মেসোর সঙ্গে যখন পরিচিত হল তখনই তপনের লেখক সম্পর্কে সমস্ত ধারণা বদলে গেল। তার জ্ঞানচক্ষু খুলে গেল। তপন তার বাবা, কাকা ও মামাদের সঙ্গে নতুন মেসোের কোনো তফাত পেল না। এসব কিছু মিলিয়েই তপন ভাবে তারই বা লেখক হতে বাধা কোথায়? তাই সে গল্প লিখতে গিয়ে আস্ত একটা গল্প লিখে ফেলায় উত্তেজনায় ছোটোমাসিকে দেখায়। ছোটোমাসি তা মেসোকে ঘুম থেকে তুলে দেখায়। ব্যাপারটায় তপনের মত না থাকলেও সে মনে মনে পুলকিত হয়, কেন না জহুরির রত্ন চেনার মতো তার লেখার কদর একমাত্র নতুন মেসোই বুঝতে পারবে।

Comments

Popular Posts